কম্পিউটারে বাংলা প্রচলনে সম্মাননা পেলেন মোস্তাফা জব্বার

২৬ জানুয়ারি, ২০২০ ১৬:০৭  
কম্পিউটারে বাংলা প্রচলনে বিশেষ সম্মাননা পেলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক বাঙালি সম্মেলন’ এর শেষ দিন ২৫ জানুয়ারি এই সম্মাননা গ্রহণ কেরেন তিনি। বিধান নগরের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে এই পুরস্কার হস্তান্তর করা হয়। কম্পিউটারে বাংলা লেখার অনবদ্য সফটওয়্যার বিজয় বাংলা এর জন্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এই সম্মানা পেয়েছেন। বাংলা ওয়াল্ডওয়াইড আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক ড. পবিত্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণ করে দেশের ফেরার পর রবিবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ে মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ নূর-উর-রহমান।